এ সি এফে ইন্টার্নশিপ, দৈনিক ভাতা ৭০০ টাকা

আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন কন্ট্রা লা ফিম (Action Contre la Faim—ACF) বাংলাদেশে ইন্টার্ন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি হিউম্যান রিসোর্স (HR) বিভাগের নথিপত্র সংরক্ষণ ও ডিজিটাল আর্কাইভ ব্যবস্থাপনার কাজে দুইজন ইন্টার্ন নেবে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।

বিষয় বিবরণ
প্রতিষ্ঠানের নাম Action Contre la Faim (ACF)
পদের নাম Intern – HR Archiving Management
পদসংখ্যা ২টি
চাকরির ধরন ইন্টার্নশিপ
শিক্ষাগত যোগ্যতা স্নাতক/অনার্স
বয়স কমপক্ষে ১৮ বছর
কর্মস্থল ঢাকা
কর্মপরিবেশ অফিসভিত্তিক
দৈনিক ভাতা ৭০০ টাকা
ইন্টার্নশিপের মেয়াদ ২২ নভেম্বর–৩১ ডিসেম্বর ২০২৬
কর্মদিবস ৩৫ দিন
আবেদনের শেষ তারিখ ১৭ নভেম্বর ২০২৬

শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় দক্ষতা

আবেদন করতে হলে প্রার্থীকে স্নাতক বা অনার্স পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

এ পদে কাজের জন্য আর্কাইভিং, ডকুমেন্টেশন, তথ্যপ্রযুক্তি, কাগজপত্র স্ক্যানিং এবং রেকর্ড সংরক্ষণ বিষয়ে দক্ষতা থাকা প্রয়োজন।

কাজের দায়িত্ব

নির্বাচিত ইন্টার্নকে প্রতিষ্ঠানের এইচআর বিভাগের বিভিন্ন নথিপত্র ব্যবস্থাপনায় সহায়তা করতে হবে। এর মধ্যে কর্মীদের ব্যক্তিগত ফাইল ও নিয়োগসংক্রান্ত কাগজপত্র সাজানো, প্রয়োজনীয় নথি স্ক্যান করা, ডিজিটাল কপি নির্ধারিত সার্ভারে সংরক্ষণ এবং ফাইলের তথ্য হালনাগাদ করার কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া নথিপত্রের সঠিক সূচি তৈরি, অসম্পূর্ণ ডকুমেন্ট শনাক্ত করা, পুরোনো কর্মীদের ফাইল আর্কাইভ করা এবং প্রয়োজন অনুযায়ী অডিটের কাজে সহায়তা করতে হবে। যেহেতু এসব কাজে ব্যক্তিগত ও গোপনীয় তথ্য ব্যবহৃত হবে, তাই তথ্যের গোপনীয়তা বজায় রাখা বাধ্যতামূলক।

ভাতা ও ইন্টার্নশিপের সময়কাল

নির্বাচিত প্রার্থীরা প্রতি কর্মদিবসের জন্য ৭০০ টাকা করে ভাতা পাবেন। ইন্টার্নশিপের মেয়াদ ২২ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। মোট ৩৫ কর্মদিবস কাজ করতে হবে।

অফিসের কার্যক্রম চলবে সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। নির্ধারিত দৈনিক ভাতার বাইরে অতিরিক্ত কোনো ভাতা, যাতায়াত, আবাসন বা বিমাসুবিধা দেওয়া হবে না।

আবেদনের নিয়ম ও শেষ সময়

আগ্রহী প্রার্থীদের অনলাইনে বিডিজবসের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৭ নভেম্বর ২০২৬।

আবেদন লিংক: https://bdjobs.com/h/details/1556229

ইন্টার্নশিপে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *