শিক্ষার্থী ও ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে Shera International Group। প্রতিষ্ঠানটির Shera GEN Internship Program 2026-এর আওতায় ১০টি ভিন্ন বিভাগে কাজ করার সুযোগ রয়েছে। এ কর্মসূচির মাধ্যমে নির্বাচিত ইন্টার্নরা বাস্তব কর্মক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন, দক্ষতা উন্নয়ন এবং অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে শেখার সুযোগ পাবেন।
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | Shera International Group |
| কর্মসূচির নাম | Shera GEN Internship Program 2026 |
| পদের ধরন | ইন্টার্ন |
| বিভাগ | ১০টি বিভাগ |
| কর্মস্থল | ঢাকা |
| কাজের ধরন | ফুলটাইম, অফিসে উপস্থিত থেকে |
| ইন্টার্নশিপের মেয়াদ | ৩ মাস |
| কর্মদিবস | শনিবার–বৃহস্পতিবার |
| কর্মঘণ্টা | সকাল ১০টা–সন্ধ্যা ৬টা (প্রস্তাবিত) |
| ভাতা | মাসিক স্টাইপেন্ড |
| আবেদনকারীর যোগ্যতা | স্নাতক পর্যায়ে অধ্যয়নরত অথবা সদ্য স্নাতক সম্পন্ন |
| অভিজ্ঞতা | পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয় |
যেসব বিভাগে ইন্টার্নশিপের সুযোগ রয়েছে
1. Communication & Branding
2. Talent Acquisition & HR
3. Batch & Academic Coordination
4. Content Creation
5. Program & Event Coordination
6. Social Media & Digital Marketing
7. Sales & Admissions Support
8. Graphics & Motion Design
9. Editorial & Media Relations
10. Business Development & Strategy (CEO’s Office)
শিক্ষাগত যোগ্যতা ও আবেদনের শর্ত
-
স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত অথবা সম্প্রতি ডিগ্রি সম্পন্ন করেছেন—এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন।
-
BBA, HRM, English, Mass Communication, Marketing, Design, IT এবং সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষার্থীরা অগ্রাধিকার অনুযায়ী উপযুক্ত বিভাগে আবেদন করতে পারবেন।
-
বাংলা ও ইংরেজিতে যোগাযোগের দক্ষতা থাকতে হবে (বিভাগ অনুযায়ী)।
-
MS Office ও Google Workspace সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে।
-
দায়িত্বশীলতা, দলগতভাবে কাজ করার মানসিকতা এবং নতুন কিছু শেখার আগ্রহ থাকতে হবে।
-
আগের ইন্টার্নশিপ অভিজ্ঞতা সব বিভাগের জন্য বাধ্যতামূলক নয়।
সুযোগ-সুবিধা
নির্বাচিত ইন্টার্নরা যেসব সুবিধা পাবেন:
-
মাসিক স্টাইপেন্ড।
-
অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে প্রশিক্ষণ ও মেন্টরশিপ।
-
বাস্তব প্রজেক্টে কাজ করার সুযোগ।
-
ইন্টার্নশিপ শেষে সার্টিফিকেট।
-
কাজের মূল্যায়নের ভিত্তিতে রিকমেন্ডেশন লেটার।
-
ভালো পারফরম্যান্সের ভিত্তিতে ভবিষ্যতে স্থায়ী চাকরির সুযোগ বিবেচনা করা হতে পারে।
ইন্টার্নশিপের মেয়াদ ও কর্মস্থল
এই কর্মসূচির মেয়াদ তিন মাস। ব্যবসায়িক প্রয়োজন ও কাজের মূল্যায়নের ভিত্তিতে মেয়াদ বাড়ানো হতে পারে। কর্মস্থল ঢাকায় এবং ইন্টার্নদের সরাসরি অফিসে উপস্থিত থেকে কাজ করতে হবে। প্রতিষ্ঠানটি বছরে দুইবার এই ইন্টার্নশিপ কর্মসূচি আয়োজন করে।
আবেদন করার নিয়ম
আগ্রহী প্রার্থীরা LinkedIn-এর মাধ্যমে Shera International Group-এর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদনের সময় পছন্দের বিভাগ, নিজের দক্ষতা এবং প্রাসঙ্গিক কাজের পোর্টফোলিও যুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদনের লিংক
আবেদনের শেষ তারিখ ও নির্দিষ্ট স্টাইপেন্ডের পরিমাণ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। আবেদন করার আগে LinkedIn-এ বর্তমান অবস্থা যাচাই করুন।
