বুয়েটে ৫ পদে নিয়োগ, আবেদন শেষ ২৫ নভেম্বর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পাঁচটি ক্যাটাগরিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিটি পদে একজন করে মোট পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণের শেষ সময় ২৫ নভেম্বর ২০২৬।

পদ ও বেতনস্কেল

পদের নাম পদসংখ্যা বেতনস্কেল
প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ১ ১,০০,০০০–১,৪২,৪০০ টাকা
সিনিয়র সায়েন্টিফিক অফিসার ১ ৭১,০০০–১,৩৪,০০০ টাকা
সায়েন্টিফিক অফিসার ১ ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা
নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) ১ ৭১,০০০–১,৩৪,০০০ টাকা
ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার ১ ৫৮,০০০–১,২৬,৮০০ টাকা

কর্মস্থল ও বিভাগ

  • প্রথম তিনটি পদ: ডাইরেক্টরেট অব কন্টিনিউইং এডুকেশন।
  • নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ): প্রধান প্রকৌশলীর কার্যালয়।
  • ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার: ডিএইআরএস অফিসের সেন্ট্রাল ইন্সট্রুমেন্ট ওয়ার্কশপ।

আবেদন পদ্ধতি

যোগ্য প্রার্থীদের বুয়েটের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।

অনলাইনে আবেদন: https://recruitment.buet.ac.bd/

বিস্তারিত বিজ্ঞপ্তি: https://regoffice.buet.ac.bd/

আবেদনের শেষ তারিখ: ২৫ নভেম্বর ২০২৬।

আবেদনের আগে সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত মূল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *