সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে FreshStart Internship Program-এর আওতায় ইন্টার্ন নেওয়া হচ্ছে। তিন মাস মেয়াদি এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা করপোরেট অফিস ও উৎপাদন কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।প্রতিষ্ঠানটির এ ইন্টার্নশিপ কর্মসূচিতে আগ্রহী শিক্ষার্থী ও নতুন স্নাতকেরা আবেদন করতে পারবেন। নির্বাচিত ইন্টার্নদের মাসিক ভাতা দেওয়া হবে ১৫ হাজার টাকা। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৬ নভেম্বর ২০২৬।
| বিষয় | বিবরণ |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | সিঙ্গার বাংলাদেশ লিমিটেড |
| কর্মসূচির নাম | FreshStart Internship Program |
| পদের নাম | Intern |
| পদসংখ্যা | নির্দিষ্ট নয় |
| কর্মসূচির মেয়াদ | ৯০ দিন |
| মাসিক ভাতা | ১৫,০০০ টাকা |
| অভিজ্ঞতা | প্রয়োজন নেই |
| বয়স | কমপক্ষে ১৮ বছর |
| কর্মস্থল | ঢাকা ও নারায়ণগঞ্জ |
| কাজের ধরন | অফিসভিত্তিক |
| প্রকাশের তারিখ | ২৯ অক্টোবর ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ৬ নভেম্বর ২০২৬ |
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। ব্যবসায় শিক্ষা ও প্রকৌশল বিষয়ে অধ্যয়নরত বা ডিগ্রি সম্পন্ন করা প্রার্থীরা কর্মসূচির জন্য আবেদন করতে পারবেন।
এ ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদনের সুযোগ পাবেন।
দায়িত্ব ও কাজের ক্ষেত্র
নির্বাচিত ইন্টার্নরা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। দায়িত্বের মধ্যে থাকতে পারে—
- বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা করা।
- সংশ্লিষ্ট বিভাগের দৈনন্দিন কার্যক্রমে অংশ নেওয়া।
- কর্মক্ষেত্রের নিরাপত্তা ও মানোন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করা।
- Standard Operating Procedure (SOP) এবং কাজের নির্দেশিকা তৈরিতে সহায়তা করা।
- প্রয়োজনীয় গবেষণা, তথ্য বিশ্লেষণ ও প্রতিবেদন প্রস্তুত করা।
- দলগতভাবে কাজ করে নতুন ধারণা ও সমাধান উপস্থাপন করা।
প্রয়োজনীয় দক্ষতা
প্রার্থীদের যোগাযোগ ও উপস্থাপনায় দক্ষ হতে হবে। পাশাপাশি বিশ্লেষণী চিন্তাভাবনা, দলগত কাজ, সমস্যা সমাধান, সময় ব্যবস্থাপনা এবং Microsoft Office ব্যবহারের দক্ষতা থাকা প্রয়োজন।
বেতন ও সুযোগ-সুবিধা
FreshStart Internship Program-এর মেয়াদ ৯০ দিন। এ সময়ে নির্বাচিত ইন্টার্নরা মাসিক ১৫ হাজার টাকা ভাতা পাবেন। কর্মসূচির মাধ্যমে করপোরেট ও উৎপাদন খাতে কাজের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত যাচাই করে নেওয়া উচিত।
আবেদনের শেষ তারিখ: ৬ নভেম্বর ২০২৬।
প্রতিষ্ঠানের ওয়েবসাইট: https://www.singerbd.com/
