সূর্যমুখীতে বিজনেস ডেভেলপমেন্ট ইন্টার্ন নিয়োগ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তথ্যপ্রযুক্তি ও ফিনটেক প্রতিষ্ঠান সূর্যমুখী লিমিটেড। প্রতিষ্ঠানটি বিজনেস ডেভেলপমেন্ট বিভাগে ইন্টার্ন নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

বিষয় তথ্য
প্রতিষ্ঠানের নাম Shurjomukhi Limited
পদের নাম Internship – Business Development
পদসংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই
চাকরির ধরন ফুলটাইম ইন্টার্নশিপ
কর্মস্থল ঢাকা
মাসিক ভাতা ১০,০০০–১২,০০০ টাকা
বয়সসীমা ২৪–৩৪ বছর
বিজ্ঞপ্তি প্রকাশ ৯ নভেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ ১৬ নভেম্বর ২০২৬

শিক্ষাগত যোগ্যতা

আবেদন করতে হলে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বিশেষ করে ব্যবসায় প্রশাসনে (BBA) Sales অথবা Marketing বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রয়োজনীয় দক্ষতা

  • বিক্রয়, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট ও ব্যবসায়িক অংশীদারত্ব বিষয়ে আগ্রহ থাকতে হবে।
  • বাংলা ও ইংরেজিতে যোগাযোগের দক্ষতা থাকতে হবে।
  • MS Office এবং Google Workspace ব্যবহারে পারদর্শী হতে হবে।
  • CRM সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকলে বাড়তি সুবিধা পাওয়া যাবে।
  • দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।

দায়িত্ব ও কাজের ক্ষেত্র

নিয়োগপ্রাপ্ত ইন্টার্নকে সম্ভাব্য গ্রাহক ও বাজার সম্পর্কে তথ্য সংগ্রহ, প্রতিযোগী প্রতিষ্ঠানের কার্যক্রম বিশ্লেষণ এবং নতুন ব্যবসার সুযোগ শনাক্ত করতে সহায়তা করতে হবে। পাশাপাশি গ্রাহকের তথ্য CRM ডেটাবেজে সংরক্ষণ, প্রস্তাবনা ও উপস্থাপনা তৈরিতে সহযোগিতা, ই-মেইল ও LinkedIn-এর মাধ্যমে যোগাযোগ এবং প্রতিষ্ঠানের বিক্রয় ও ব্যবসা উন্নয়ন কার্যক্রমে অংশ নিতে হবে।

এ ছাড়া বিভিন্ন বিভাগের সঙ্গে সমন্বয়, সভার কার্যবিবরণী তৈরি এবং ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রতিবেদন প্রস্তুত করার দায়িত্বও থাকবে।

বেতন ও সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থী মাসিক ১০ হাজার থেকে ১২ হাজার টাকা পাবেন। বাস্তব ব্যবসায়িক কার্যক্রম, CRM ব্যবস্থাপনা এবং ক্লায়েন্টদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে।

আবেদন লিংক: https://forms.gle/LNhdn7q4vDmTHhE39

আবেদনের আগে প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *