বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত ২৮ ক্যাটাগরির পদে মোট ১৫৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। ১১তম থেকে ২০তম গ্রেডের এসব পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নেওয়া হবে।অষ্টম শ্রেণি পাস থেকে শুরু করে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা পদভেদে আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী বাংলাদেশি নাগরিকেরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় |
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| পদ ক্যাটাগরি | ২৮টি |
| মোট নিয়োগ | ১৫৫ জন |
| গ্রেড | ১১তম–২০তম |
| নিয়োগের ধরন | অস্থায়ী (রাজস্ব খাতভুক্ত) |
| শিক্ষাগত যোগ্যতা | অষ্টম শ্রেণি থেকে স্নাতক |
| বয়সসীমা | ১৮–৩২ বছর |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
| আবেদন শুরু | ১২ নভেম্বর ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ২ ডিসেম্বর ২০২৬ |
পদ ও বেতন স্কেল
| ক্রম | পদের নাম | পদসংখ্যা | গ্রেড | বেতন স্কেল |
|---|---|---|---|---|
| ১ | গাইড | ১ | ১১ | ২৫,০০০–৬০,৫০০ |
| ২ | ক্যাটালগার | ৩ | ১১ | ২৫,০০০–৬০,৫০০ |
| ৩ | লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট | ১ | ১৩ | ২৪,০০০–৫৮,০০০ |
| ৪ | ফটোগ্রাফার (স্টিল) | ১ | ১৩ | ২৪,০০০–৫৮,০০০ |
| ৫ | টেকনিশিয়ান (নেটওয়ার্ক) | ১ | ১৩ | ২৪,০০০–৫৮,০০০ |
| ৬ | টেকনিশিয়ান (হার্ডওয়্যার) | ৫ | ১৩ | ২৪,০০০–৫৮,০০০ |
| ৭ | টিভি টেকনিশিয়ান | ২ | ১৩ | ২৪,০০০–৫৮,০০০ |
| ৮ | সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর | ২৩ | ১৩ | ২৪,০০০–৫৮,০০০ |
| ৯ | ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর | ৫ | ১৪ | ২৩,৫০০–৫৬,৮০০ |
| ১০ | গ্রন্থাগার সহকারী | ২ | ১৪ | ২৩,৫০০–৫৬,৮০০ |
| ১১ | সহকারী সিকিউরিটি ইন্সপেক্টর | ১২ | ১৪ | ২৩,৫০০–৫৬,৮০০ |
| ১২ | অ্যাম্বুলেন্স ড্রাইভার | ২ | ১৫ | ২২,৮০০–৫৫,২০০ |
| ১৩ | ড্রাইভার | ৬ | ১৫ | ২২,৮০০–৫৫,২০০ |
| ১৪ | অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর | ২২ | ১৬ | ২১,৯০০–৫২,৯০০ |
| ১৫ | আইন সহকারী | ১ | ১৬ | ২১,৯০০–৫২,৯০০ |
| ১৬ | অফসেট প্রিন্টার্স টেকনিশিয়ান | ১ | ১৬ | ২১,৯০০–৫২,৯০০ |
| ১৭ | প্রটোকল অ্যাসিস্ট্যান্ট | ২ | ১৬ | ২১,৯০০–৫২,৯০০ |
| ১৮ | লাইনম্যান | ২ | ১৬ | ২১,৯০০–৫২,৯০০ |
| ১৯ | ক্যামেরাম্যান সহকারী | ১ | ১৭ | ২১,৪০০–৫১,৯০০ |
| ২০ | সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট | ২৪ | ১৮ | ২১,০০০–৫০,৯০০ |
| ২১ | মোয়াজ্জিন | ১ | ১৯ | ২০,৫০০–৪৯,৬০০ |
| ২২ | মেকানিক গ্রেড-সি | ১ | ১৯ | ২০,৫০০–৪৯,৬০০ |
| ২৩ | অফিস সহায়ক কাম পরিচ্ছন্নতাকর্মী | ৩ | ২০ | ২০,০০০–৪৮,৪০০ |
| ২৪ | সহকারী ডেসপাচ রাইডার | ৩ | ২০ | ২০,০০০–৪৮,৪০০ |
| ২৫ | কামরা পরিচারক/পরিচারিকা | ১৪ | ২০ | ২০,০০০–৪৮,৪০০ |
| ২৬ | নিরাপত্তা প্রহরী | ১০ | ২০ | ২০,০০০–৪৮,৪০০ |
| ২৭ | পরিচ্ছন্নতাকর্মী | ৪ | ২০ | ২০,০০০–৪৮,৪০০ |
| ২৮ | ক্লিনার/হেলপার | ২ | ২০ | ২০,০০০–৪৮,৪০০ |
বেতন স্কেলগুলো মাসিক মূল বেতন হিসেবে উল্লেখ করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আলাদা। কয়েকটি পদের প্রয়োজনীয় যোগ্যতা হলো—
- গাইড পদে ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি।
- ক্যাটালগার পদে স্নাতক ডিগ্রির পাশাপাশি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা।
- লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি।
- সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে স্নাতক ডিগ্রি।
- ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে স্নাতক ডিগ্রি।
- নিরাপত্তা প্রহরী ও ক্লিনার/হেলপার পদে অন্তত অষ্টম শ্রেণি পাস।
এ ছাড়া বিভিন্ন কারিগরি পদে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা, প্রশিক্ষণ অথবা বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। ড্রাইভার পদে প্রয়োজনীয় ড্রাইভিং যোগ্যতা থাকতে হবে।
বয়সসীমা
১২ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু পদের বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন ফি
পদের ক্রমিক নম্বর অনুযায়ী আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।
| পদের ক্রম | আবেদন ফি (সার্ভিস চার্জসহ) |
|---|---|
| ১ ও ২ নম্বর পদ | ১৬৮ টাকা |
| ৩–১৮ নম্বর পদ | ১১২ টাকা |
| ১৯–২৮ নম্বর পদ | ৫৬ টাকা |
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সব পদের আবেদন ফি সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।
আবেদনের নিয়ম ও সময়সূচি
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের নির্ধারিত টেলিটক ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
- আবেদন শুরু: ১২ নভেম্বর ২০২৬, রাত ১২টা ১ মিনিট।
- আবেদনের শেষ তারিখ: ২ ডিসেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।
অনলাইনে আবেদন: https://bps.teletalk.com.bd/
মূল নিয়োগ বিজ্ঞপ্তি: https://www.parliament.gov.bd/api/upload/dbfef103-5c26-4a40-9aad-7d26c2316ab9.pdf
অনলাইনে আবেদন করতে সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া alljobs.query@teletalk.com.bd অথবা recruitment@parliament.gov.bd ঠিকানায় ই-মেইল করা যাবে।
