বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে পূর্ব অভিজ্ঞতা না থাকলেও নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদনের সুযোগ রয়েছে।
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি |
| পদের নাম | অ্যাসিস্ট্যান্ট অফিসার |
| পদসংখ্যা | ১টি |
| চাকরির ধরন | চুক্তিভিত্তিক |
| কর্মস্থল | ভাসানচর, চট্টগ্রাম |
| প্রার্থীর ধরন | নারী ও পুরুষ |
| বয়সসীমা | সর্বোচ্চ ৪০ বছর |
| অভিজ্ঞতা | প্রয়োজন নেই |
| মাসিক বেতন | ৪৫,০০০ টাকা (সমন্বিত) |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
| বিজ্ঞপ্তি প্রকাশ | ৮ নভেম্বর ২০২৬ |
| আবেদন শুরু | ৮ নভেম্বর ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ১৫ নভেম্বর ২০২৬ |
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের নিচের যেকোনো একটি বিষয়ে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে:
- সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।
- এনভায়রনমেন্টাল সায়েন্সে স্নাতক।
- পাবলিক হেলথ বিষয়ে স্নাতক।
- ওয়াশ (WASH) অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা
প্রার্থীদের পানি সরবরাহ, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি প্রচার এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ধারণা ও দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়।
বেতন ও সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্ত প্রার্থী প্রতি মাসে সমন্বিত ৪৫ হাজার টাকা বেতন পাবেন। এ ছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রচলিত নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত শর্ত, দায়িত্ব ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জেনে নেওয়া উচিত।
আবেদনের শেষ তারিখ: ১৫ নভেম্বর ২০২৬।
অনলাইনে আবেদন: https://bdjobs.com/
প্রতিষ্ঠানের ওয়েবসাইট: https://bdrcs.org
