আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেডে সুপারভাইজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির হেলথ অ্যান্ড হাইজিন বিভাগে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন।
| বিষয় | তথ্য |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেড |
| পদের নাম | সুপারভাইজার (হেলথ অ্যান্ড হাইজিন) |
| পদসংখ্যা | নির্ধারিত নয় |
| চাকরির ধরন | পূর্ণকালীন |
| কর্মক্ষেত্র | কারখানা |
| কর্মস্থল | নারায়ণগঞ্জ (বন্দর) |
| প্রার্থীর ধরন | নারী ও পুরুষ |
| বেতন | আলোচনা সাপেক্ষে |
| আবেদন শুরুর তারিখ | ৮ নভেম্বর ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ৩০ নভেম্বর ২০২৬ |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক (বিএ) ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
প্রার্থীদের যেসব বিষয়ে দক্ষতা থাকতে হবে:
- পরিচ্ছন্নতা কার্যক্রমের সময়সূচি তৈরি ও সমন্বয় করা।
- কারখানার উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করা।
- স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করা।
- প্রয়োজন অনুযায়ী পরিচ্ছন্নতাসংক্রান্ত কাজের পরিকল্পনা ও বাস্তবায়ন করা।
বেতন ও সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্ত প্রার্থীর বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী থাকছে—
- বার্ষিক বেতন বৃদ্ধি।
- বছরে দুটি উৎসব বোনাস।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপদ্ধতি, বিস্তারিত যোগ্যতা ও অন্যান্য শর্ত জানতে নিচের লিংকে প্রবেশ করুন।
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬।
অনলাইনে আবেদন: https://bdjobs.com
প্রতিষ্ঠানের ওয়েবসাইট: https://www.akijflour.com
