আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির রিটেল আইআরএম (ইও-এসপিও) বিভাগে অ্যানালিস্ট, হোম ইনভেস্টমেন্ট পদে কর্মী নেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি |
| পদের নাম | অ্যানালিস্ট, হোম ইনভেস্টমেন্ট |
| বিভাগ | রিটেল আইআরএম (ইও-এসপিও) |
| পদসংখ্যা | নির্ধারিত নয় |
| চাকরির ধরন | ফুলটাইম |
| কর্মস্থল | ঢাকা |
| কর্মক্ষেত্র | অফিসে |
| প্রার্থীর ধরন | নারী ও পুরুষ |
| বয়সসীমা | উল্লেখ নেই |
| বেতন | আলোচনা সাপেক্ষে |
| আবেদন শুরু | ৪ নভেম্বর ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ১৬ নভেম্বর ২০২৬ |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বিবিএ অথবা এমবিএ ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
এ পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। পাশাপাশি বিনিয়োগসংক্রান্ত বিষয়ে ধারণা এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। বিশেষ করে Microsoft Word, Excel ও PowerPoint ব্যবহারে পারদর্শী প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে।
বেতন ও সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্ত প্রার্থীর বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন করার নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফরম ও বিস্তারিত নিয়োগসংক্রান্ত তথ্য দেখতে নিচের লিংকে প্রবেশ করুন।
আবেদন লিংক: https://bdjobs.com/
প্রতিষ্ঠানের ওয়েবসাইট: https://www.aibl.com.bd/
