ওয়াটারএইডে চাকরি, বেতন ৬৭ হাজার টাকা

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়াটারএইড বাংলাদেশে চাকরির সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি কমিউনিকেশনস অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে নির্বাচিত প্রার্থীর মাসিক বেতন ৬৭ হাজার টাকা। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বিষয় বিস্তারিত
প্রতিষ্ঠানের নাম ওয়াটারএইড বাংলাদেশ
পদের নাম কমিউনিকেশনস অফিসার
পদসংখ্যা নির্ধারিত নয়
চাকরির ধরন পূর্ণকালীন, চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন নারী ও পুরুষ
শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান
অভিজ্ঞতা কমপক্ষে ২ বছর
কর্মস্থল চট্টগ্রাম
মাসিক বেতন ৬৭,০০০ টাকা
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদন শেষ ১৮ নভেম্বর ২০২৬

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদন করতে আগ্রহী প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগ, সাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ, জনসংযোগ, উন্নয়ন অধ্যয়ন, মার্কেটিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।পাশাপাশি যোগাযোগ, কনটেন্ট তৈরি, ডিজিটাল মিডিয়া এবং জনসচেতনতামূলক প্রচারণার কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এনজিও বা উন্নয়ন সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যেতে পারে।

দায়িত্ব ও কাজের ক্ষেত্র

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিষ্ঠানের প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরতে যোগাযোগমূলক কনটেন্ট তৈরি করতে হবে। এ ছাড়া ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য উপযোগী উপকরণ প্রস্তুত, প্রকল্পের সাফল্যের গল্প ও প্রতিবেদন তৈরি এবং জনসচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নে কাজ করতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

এ পদে নির্বাচিত প্রার্থীর মাসিক মোট বেতন ৬৭,০০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, জীবনবিমা, স্বাস্থ্যবিমা এবং মোবাইল ভাতাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনের সময়সীমা

  • আবেদন শুরুর তারিখ: ৫ নভেম্বর ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ১৮ নভেম্বর ২০২৬
  • আবেদনের শেষ সময়: বিকেল ৫টা
  • আবেদন পদ্ধতি: অনলাইনে

যেভাবে আবেদন করবেন

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ওয়াটারএইড বাংলাদেশের নির্ধারিত অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সময় প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ সঠিকভাবে প্রদান করতে হবে।

সরাসরি আবেদন লিংক: https://apply.workable.com/wateraid/j/1F34B9E36D

প্রতিষ্ঠানের ওয়েবসাইট: https://www.waterai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *