আরোগ্যায় ইন্টার্ন নিয়োগ, মাসিক ৮ হাজার টাকা

দেশের স্বাস্থ্যসেবা ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান আরোগ্যা লিমিটেড-এ ইন্টার্ন হিসেবে কাজের সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির গ্রোথ বিভাগে ইন্টার্ন পদে প্রার্থী নেওয়া হচ্ছে। নতুন গ্র্যাজুয়েটদের জন্য এটি বাস্তব কর্মপরিবেশে যোগাযোগ ও ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ হতে পারে।

দায়িত্বসমূহ

নিয়োগপ্রাপ্ত ইন্টার্নকে অংশীদার ও সম্ভাব্য ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ এবং নিয়মিত ফলোআপে সহযোগিতা করতে হবে। ফোন, বার্তা ও ই-মেইলের মাধ্যমে সম্ভাব্য লিডের সঙ্গে যোগাযোগ, মিটিং সমন্বয় এবং প্রয়োজনীয় তথ্য সংরক্ষণের কাজও করতে হবে।এ ছাড়া ক্লায়েন্ট ও পার্টনারদের তথ্য, মিটিং এবং ফলোআপের রেকর্ড হালনাগাদ রাখা, অভ্যন্তরীণ বিভিন্ন দলের সঙ্গে সমন্বয় করা এবং পার্টনারশিপ টিমের দৈনন্দিন কাজে সহায়তা করতে হবে।

যোগ্যতা

প্রার্থীকে নতুন মানুষের সঙ্গে স্বাচ্ছন্দ্যে যোগাযোগ করতে সক্ষম হতে হবে। ভালো যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস, সাংগঠনিক সক্ষমতা এবং ফলোআপ করার মানসিকতা থাকতে হবে।ফোন, ই-মেইল ও অন্যান্য যোগাযোগমাধ্যমে নিয়মিত কাজ করার আগ্রহ থাকা প্রয়োজন। অন-সাইট কর্মপরিবেশে কাজ করার মানসিকতাও থাকতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ফ্রেশ গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারবেন।

বিষয় তথ্য
পদের নাম ইন্টার্ন – পার্টনারশিপ
প্রতিষ্ঠান আরোগ্যা লিমিটেড
বিভাগ গ্রোথ
চাকরির ধরন ফুল-টাইম ইন্টার্নশিপ
কর্মস্থল ঢাকা
স্টাইপেন্ড/পারিশ্রমিক ৮,০০০ টাকা মাসিক
অভিজ্ঞতা ফ্রেশ গ্র্যাজুয়েট
লিঙ্গ নারী ও পুরুষ উভয়েই
আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৬
যোগদানের সময় দ্রুত যোগদান

উল্লেখ্য, নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের মধ্য থেকে শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকায় থাকা ব্যক্তিদের পরবর্তী ধাপের জন্য যোগাযোগ করা হবে।

আবেদন

আগ্রহী প্রার্থীরা আরোগ্যা লিমিটেডের নির্ধারিত অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন।

তথ্যসূত্র:

আরোগ্যা লিমিটেডের অফিসিয়াল ক্যারিয়ার পেজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *