শ্রম মন্ত্রণালয়ে ১৫ জনের সরকারি চাকরি, আবেদন শুরু ২৪ সেপ্টেম্বর

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চার ধরনের পদে মোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলো ১২তম থেকে ২০তম গ্রেডের মধ্যে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে ২৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে এবং চলবে ১৪ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।

পদের নাম পদসংখ্যা গ্রেড শিক্ষাগত যোগ্যতা
হিসাবরক্ষক ১২তম বাণিজ্যে স্নাতক
সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর ১৩তম স্নাতক বা সমমান
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬তম এইচএসসি বা সমমান
অফিস সহায়ক ২০তম এসএসসি বা সমমান

যোগ্যতা ও দক্ষতা

হিসাবরক্ষক পদে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এবং ই-মেইল ও ফ্যাক্স ব্যবহারে দক্ষতা প্রয়োজন।

সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন। সাঁটলিপি ও কম্পিউটার টাইপিংয়ে নির্ধারিত গতি থাকতে হবে।

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এইচএসসি বা সমমান পাস হতে হবে। বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ টাইপিংয়ের দক্ষতা প্রয়োজন।

অন্যদিকে, অফিস সহায়ক পদে আবেদন করতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা

১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণ করা হবে না।

আবেদন ফি

পদ অনুযায়ী আবেদন ফি নির্ধারণ করা হয়েছে—

  • হিসাবরক্ষক: ১৬৮ টাকা
  • সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১১২ টাকা
  • অফিস সহায়ক: ৫৬ টাকা

ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা নির্ধারিত হয়েছে।

আবেদন করবেন যেভাবে

যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন শুরু: ২৪ সেপ্টেম্বর ২০২৬ এবং শেষ সময়: ১৪ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা

তথ্যসূত্র: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *