ফাইবার@হোমে ইন্টার্নশিপ, আবেদনের আর ২ দিন বাকি

তরুণদের জন্য ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে দেশের টেলিযোগাযোগ অবকাঠামো খাতের প্রতিষ্ঠান ফাইবার@হোম লিমিটেড। প্রতিষ্ঠানটির মার্কেটিং ও সেলস বিভাগে ইন্টার্ন হিসেবে কাজের জন্য জনবল নেওয়া হবে।

প্রতিষ্ঠানটির ক্যারিয়ার পেজের তথ্য অনুযায়ী, এ পদে মোট ২ জন ইন্টার্ন নেওয়া হবে। নির্বাচিতদের ঢাকার গুলশান-১ এলাকায় কাজ করতে হবে।

বিষয় তথ্য
প্রতিষ্ঠান ফাইবার@হোম লিমিটেড
পদ Intern – Marketing and Sales
পদসংখ্যা
চাকরির ধরন ইন্টার্নশিপ
কর্মস্থল গুলশান-১, ঢাকা
ইন্টার্নশিপের মেয়াদ ৩ মাস
কর্মদিবস সপ্তাহে ৫ দিন
কর্মঘণ্টা দৈনিক ৯ ঘণ্টা
বেতন/সম্মানী আলোচনা সাপেক্ষ
আবেদনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BBA ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। এছাড়া EEE, ETE, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা CSE বিষয়ে BSc ডিগ্রিধারীদেরও অগ্রাধিকার দেওয়া হতে পারে।

যেসব শিক্ষার্থী সব একাডেমিক কোর্স শেষ করেছেন এবং শুধু ইন্টার্নশিপ বাকি রয়েছে, তারাও আবেদন করতে পারবেন। সদ্য স্নাতকদেরও আবেদনে উৎসাহিত করা হয়েছে।

যেসব দক্ষতা প্রয়োজন

প্রার্থীর মধ্যে বিশ্লেষণাত্মক ও সমস্যা সমাধানের দক্ষতা, ভালো যোগাযোগ ও সমন্বয় করার সক্ষমতা থাকতে হবে। পাশাপাশি Microsoft Office-এর বিশেষ করে Excel ও PowerPoint ব্যবহারে দক্ষতা প্রয়োজন। দলগতভাবে কাজ করার পাশাপাশি স্বাধীনভাবে দায়িত্ব পালনের সক্ষমতাও থাকতে হবে।

দায়িত্ব কী

নির্বাচিত ইন্টার্নরা মার্কেটিং ও সেলস টিমের দৈনন্দিন কার্যক্রমে সহযোগিতা করবেন। গ্রাহকের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন টিমের সঙ্গে সমন্বয়, পরিকল্পনা ও রিপোর্ট তৈরিতে সহায়তা, সার্ভিস ডেলিভারি-সংক্রান্ত কার্যক্রম এবং অন্যান্য প্রশাসনিক কাজে অংশ নিতে হবে।

আবেদন

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।

আবেদন ও বিস্তারিত তথ্য: Fiber@Home-এর অফিসিয়াল ক্যারিয়ার পেজ

তথ্যসূত্র: Fiber@Home Ltd.-এর অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *