সরকারি ব্যবস্থাপনায় মরক্কোতে দক্ষ পুরুষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। বিভিন্ন কারিগরি পদে মোট ২০ জন কর্মী নেওয়া হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ এবং নির্ধারিত যোগ্যতাসম্পন্ন পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
| বিষয় | বিবরণ |
|---|---|
| নিয়োগকারী প্রতিষ্ঠান | বোয়েসেল (BOESL) |
| গন্তব্য দেশ | মরক্কো |
| নিয়োগের ধরন | সরকারি ব্যবস্থাপনায় বিদেশে কর্মসংস্থান |
| মোট পদ | ৭টি ক্যাটাগরি |
| মোট কর্মী | ২০ জন |
| আবেদনকারীর যোগ্যতা | শুধু পুরুষ |
| সর্বোচ্চ বয়স | ৪৫ বছর |
| চাকরির চুক্তি | ৩ বছর, নবায়নযোগ্য |
| আবেদন শুরু | ১ নভেম্বর ২০২৬, সকাল ৯টা |
| আবেদনের শেষ সময় | ৫ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
পদ, পদসংখ্যা ও মাসিক বেতন
| পদের নাম | পদসংখ্যা | মাসিক বেতন |
|---|---|---|
| ইলেকট্রিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার | ২ | ৯৬০ মার্কিন ডলার |
| ইলেকট্রিক্যাল সাইট ইঞ্জিনিয়ার | ৩ | ৯৬০ মার্কিন ডলার |
| ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান | ৪ | ৪৭০ মার্কিন ডলার |
| বিএমএস/জিআরএমএস ইঞ্জিনিয়ার | ২ | ৯৬০ মার্কিন ডলার |
| এইচভিএসি ইঞ্জিনিয়ার | ২ | ৯৬০ মার্কিন ডলার |
| এইচভিএসি টেকনিশিয়ান | ৪ | ৪৭০ মার্কিন ডলার |
| স্প্রিংকলার টেকনিশিয়ান | ৩ | ৪৭০ মার্কিন ডলার |
| মোট | ২০ |
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
ইঞ্জিনিয়ার পদগুলোর জন্য সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি বা এমএসসি ডিগ্রি থাকতে হবে। অন্যদিকে টেকনিশিয়ান পদে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি প্রয়োজন।সব পদের ক্ষেত্রেই সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদভেদে ইলেকট্রিক্যাল ডিজাইন, সাইট ইনস্টলেশন, বিএমএস/জিআরএমএস, এইচভিএসি এবং স্প্রিংকলার সিস্টেম পরিচালনা ও স্থাপনের দক্ষতা প্রয়োজন।প্রার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে তিন বছর থাকতে হবে। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে পারবে।
চাকরির মেয়াদ ও সুযোগ-সুবিধা
নির্বাচিত কর্মীদের সঙ্গে তিন বছরের চুক্তি করা হবে, যা নবায়নযোগ্য। প্রাথমিক প্রশিক্ষণকাল তিন মাস।
নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে কর্মীদের জন্য থাকার ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা এবং কর্মস্থলে যাতায়াতের সুবিধা দেওয়া হবে। চাকরিতে যোগদানের বিমানভাড়া এবং চুক্তি শেষে দেশে ফেরার বিমানভাড়াও নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। তবে খাবারের খরচ কর্মীকে নিজ দায়িত্বে বহন করতে হবে।
বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ ৪৭ হাজার ৫০ টাকা দিতে হবে। এ ছাড়া মেডিকেল পরীক্ষা, পুলিশ ক্লিয়ারেন্স, ভিসা স্ট্যাম্পিং, প্রশিক্ষণ ও অন্যান্য প্রয়োজনীয় প্রক্রিয়ার জন্য অতিরিক্ত খরচ হতে পারে।নিয়োগ প্রক্রিয়ার সব কার্যক্রম শেষ হওয়ার পর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে এক লাখ টাকার পে-অর্ডার জামানত হিসেবে জমা দিতে হবে। চুক্তি অনুযায়ী চাকরি সম্পন্ন করে দেশে ফেরার পর জামানত ফেরত দেওয়ার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের সঙ্গে ইংরেজিতে তৈরি জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রশিক্ষণ সনদ, অভিজ্ঞতার প্রমাণপত্র, পাসপোর্টের কপি ও রঙিন ছবি সংযুক্ত করতে হবে।
সব প্রয়োজনীয় কাগজপত্র একত্র করে সর্বোচ্চ ১ মেগাবাইটের একটি PDF ফাইল তৈরি করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
আবেদনের শেষ সময়: ৫ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।
আবেদন ও মূল বিজ্ঞপ্তি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন।
