Oxfam-এ সিনিয়র কর্মকর্তা নিয়োগ, বেতন ১.৪৬ লাখ টাকা

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা Oxfam in Bangladesh-এ Senior PHP Officer – WASH Sector Support পদে জনবল নিয়োগ দেওয়া হবে। কক্সবাজারে রোহিঙ্গা মানবিক সহায়তা কার্যক্রমে কাজ করতে আগ্রহী অভিজ্ঞ বাংলাদেশি প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটি নির্দিষ্ট মেয়াদের চুক্তিভিত্তিক। নির্বাচিত প্রার্থীর বার্ষিক প্রারম্ভিক বেতন ১৪ লাখ ৬২ হাজার ৩২৬ টাকা, যা ১৩ মাসের ভিত্তিতে নির্ধারিত।

বিষয় তথ্য
প্রতিষ্ঠানের নাম Oxfam in Bangladesh
পদের নাম Senior PHP Officer – WASH Sector Support
পদসংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই
কর্মস্থল কক্সবাজার
চাকরির ধরন চুক্তিভিত্তিক
বেতন বছরে ১৪,৬২,৩২৬ টাকা (১৩ মাসের ভিত্তিতে)
অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছর
আবেদনকারীর জাতীয়তা শুধু বাংলাদেশি
আবেদনের শেষ তারিখ ৮ নভেম্বর ২০২৬

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে জনস্বাস্থ্য, পরিবেশগত স্বাস্থ্য, WASH, এপিডেমিওলজি, স্বাস্থ্যবিজ্ঞান অথবা সংশ্লিষ্ট বিষয়ে বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি জনস্বাস্থ্য, গবেষণা পদ্ধতি, এপিডেমিওলজি বা মানবিক WASH বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ের প্রশিক্ষণ থাকতে হবে।

WASH ও স্বাস্থ্য খাতে কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। এ ছাড়া গবেষণা, তথ্য বিশ্লেষণ, প্রতিবেদন তৈরি এবং মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয়ের দক্ষতা থাকতে হবে। কক্সবাজারে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যেতে পারে।

দায়িত্ব ও কাজের ক্ষেত্র

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে রোহিঙ্গা মানবিক সহায়তা কার্যক্রমে WASH খাতের সমন্বয় ও মানোন্নয়নে কাজ করতে হবে। পাশাপাশি স্বাস্থ্য ও WASH সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানো, রোগ পর্যবেক্ষণের তথ্য বিশ্লেষণ এবং গবেষণালব্ধ ফলাফল বাস্তব কার্যক্রমে প্রয়োগে ভূমিকা রাখতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী ও যোগ্য বাংলাদেশি প্রার্থীরা Oxfam-এর অনলাইন নিয়োগ পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV) এবং পদের যোগ্যতার সঙ্গে নিজের অভিজ্ঞতার মিল তুলে ধরে একটি Cover Letter জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৮ নভেম্বর ২০২৬

আবেদন লিংক:
https://jobs.oxfam.org.uk/jobs/vacancy/senior-php-officer–wash-sector-support-int11903/25179/description/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *