বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ফিল্ড সার্ভিস বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
| বিষয় | বিবরণ |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড |
| পদের নাম | এক্সিকিউটিভ |
| বিভাগ | ফিল্ড সার্ভিস |
| পদসংখ্যা | ১টি |
| চাকরির ধরন | বেসরকারি, ফুলটাইম |
| কর্মস্থল | ঢাকা |
| শিক্ষাগত যোগ্যতা | মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি |
| অভিজ্ঞতা | ৩–৫ বছর |
| বয়সসীমা | সর্বোচ্চ ২৮ বছর |
| বেতন | আলোচনা সাপেক্ষে |
| আবেদনের শেষ তারিখ | ২৬ নভেম্বর ২০২৬ |
শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা
আবেদনকারীদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট শিল্প বা অটোমোবাইল খাতে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
প্রার্থীদের MS Excel, PowerPoint ও প্রাথমিক ডেটা বিশ্লেষণে দক্ষ হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালানোর সক্ষমতাও আবশ্যক। ডিলার পর্যবেক্ষণ, কারিগরি সমস্যা সমাধান এবং সেবার মান উন্নয়নে অভিজ্ঞতা থাকলে তা কাজে লাগবে।
দায়িত্ব ও কাজের ক্ষেত্র
নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ডিলারদের সার্ভিস ও যন্ত্রাংশ বিক্রির কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে। নিয়মিত প্রতিবেদন তৈরি, ডিলারদের কার্যক্রম মূল্যায়ন, সেবার মান উন্নয়নে পরামর্শ দেওয়া এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সহায়তা করা দায়িত্বের অন্তর্ভুক্ত।
এ ছাড়া ডিলারদের দুর্বলতা চিহ্নিত করে উন্নয়ন পরিকল্পনা তৈরি এবং প্রতিষ্ঠান নির্ধারিত অন্যান্য কাজ সম্পন্ন করতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধা
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী নির্বাচিত প্রার্থী প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, গ্র্যাচুইটি, প্রফিট শেয়ার, আংশিক ভর্তুকিযুক্ত দুপুরের খাবার, বার্ষিক বেতন বৃদ্ধি ও বছরে দুটি উৎসব বোনাস পেতে পারেন।
এ ছাড়া জীবনবিমা, চিকিৎসাবিমা, মাতৃত্বকালীন বিমা এবং ছুটির বিনিময়ে অর্থ পাওয়ার সুবিধাও উল্লেখ রয়েছে।
আবেদন করার নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার আগে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য শর্ত মূল বিজ্ঞপ্তি থেকে যাচাই করে নিন।
আবেদনের লিংক:
https://bdjobs.com/h/details/1549555?ln=1
প্রতিষ্ঠানের ওয়েবসাইট:
https://www.bdhonda.com/
