বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য পার্ট-টাইম ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ

বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার ও করপোরেট জগতের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দিচ্ছে Skill Jobs-এর C2C (Campus to Corporate) প্রোগ্রাম। এ প্রোগ্রামে Campus Ambassador হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যুক্ত করা হবে।পদটি Part Time এবং অভিজ্ঞতার প্রয়োজন নেই। আগ্রহী শিক্ষার্থীরা নিজ নিজ বিশ্ববিদ্যালয় বা ক্যাম্পাস থেকে এ কার্যক্রমে অংশ নিতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের শেষ সময় ৭ অক্টোবর ২০২৬।

বিষয় তথ্য
প্রতিষ্ঠানের নাম Skill Jobs
প্রোগ্রাম C2C (Campus to Corporate)
পদের নাম Campus Ambassador
চাকরির ধরন Part Time
অভিজ্ঞতা Beginner
শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন সমমান
কর্মস্থল নিজ নিজ বিশ্ববিদ্যালয়/ক্যাম্পাস
বেতন আলোচনা সাপেক্ষ
পদসংখ্যা Open
প্রকাশের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ সময় ৭ অক্টোবর ২০২৬

দায়িত্ব

Campus Ambassador হিসেবে নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ে C2C প্রোগ্রামের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে হবে। এর মধ্যে ক্যারিয়ার ইভেন্ট, জব ফেয়ার, কর্মশালা ও সেমিনারের প্রচার এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহ দেওয়ার কাজ রয়েছে।এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, শিক্ষার্থী সংগঠন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা, ইভেন্টের রেজিস্ট্রেশন ও ব্যবস্থাপনায় সহায়তা এবং অনুষ্ঠান চলাকালে প্রয়োজনীয় সহযোগিতা করাও দায়িত্বের অংশ।

যোগ্যতা

আবেদনকারীর বর্তমানে কোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হওয়া প্রয়োজন। ভালো যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের গুণ, সংগঠিতভাবে কাজ করার সক্ষমতা এবং নেটওয়ার্কিং দক্ষতাকে গুরুত্ব দেওয়া হবে।বিশ্ববিদ্যালয়ের ক্লাব বা অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় শিক্ষার্থীরা অতিরিক্ত সুবিধা পেতে পারেন।

কী সুবিধা পাওয়া যাবে?

Campus Ambassador হিসেবে কাজ করলে C2C Campus Ambassador Certificate এবং Letter of Recognition/Appreciation পাওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি নেতৃত্ব, যোগাযোগ, নেটওয়ার্কিং ও ইভেন্ট ব্যবস্থাপনায় বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে।এছাড়া HR পেশাজীবী, করপোরেট প্রতিনিধি ও বিভিন্ন শিল্পখাতের ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের সুযোগ এবং নির্বাচিত ক্যারিয়ার সেশন, কর্মশালা ও করপোরেট ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের Skill Jobs-এর বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৭ অক্টোবর ২০২৬।

তথ্যসূত্র: Skill Jobs-এর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *