বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ জনের বড় নিয়োগ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) বিভিন্ন পদে বড় পরিসরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্থায়ী ও অস্থায়ী রাজস্বখাতের আওতায় ৩৪টি পদে মোট ৩০১ জন নিয়োগ দেওয়া হবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা এসব পদে আবেদন করার সুযোগ পাবেন।

বিষয় বিস্তারিত
প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)
মোট পদ ৩৪টি
মোট নিয়োগ ৩০১ জন
গ্রেড ১০ম থেকে ২০তম
বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮–৩২ বছর
আবেদন শুরু ২১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময় ১১ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা
আবেদন মাধ্যম অনলাইন
আবেদন ওয়েবসাইট BARI Teletalk

যেসব পদে নিয়োগ

নিয়োগের আওতায় গ্রন্থাগারিক, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), এস্টিমেটর, ফোরম্যান, বৈজ্ঞানিক সহকারী, কম্পিউটার অপারেটর, কম্পাউন্ডার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকসহ বিভিন্ন পদ রয়েছে।

এর মধ্যে বৈজ্ঞানিক সহকারী পদে ৭৮ জন, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২২ জন, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট পদে ২৬ জন এবং অফিস সহায়ক পদে ৪৬ জন নেওয়া হবে। এছাড়া নিরাপত্তা প্রহরী পদেও ২৮টি শূন্যপদ রয়েছে।

বেতন কত

পদ ও গ্রেড অনুযায়ী বেতন আলাদা। ১০ম গ্রেডের পদগুলোর বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। ১১তম গ্রেডের বৈজ্ঞানিক সহকারী পদে বেতন ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা

এ ছাড়া ১৩তম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে। সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা

বয়সসীমা

প্রার্থীদের বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য যোগ্যতাও প্রার্থীকে পূরণ করতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের Teletalk ওয়েবসাইটের মাধ্যমে

অনলাইন আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে ২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ১১ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত

আবেদন ফি

পদের গ্রেড অনুযায়ী আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। ১ থেকে ৪ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৫ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৬ থেকে ২১ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ২২ থেকে ৩৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা দিতে হবে।

যারা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ১১ মার্চ ২০২৬-এর নিয়োগ বিজ্ঞপ্তিতে ইতিমধ্যে আবেদন করেছিলেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই—নিয়োগ বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *