জামান ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডে ‘হেড অব সেলস – ফ্যান ইউনিট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি ফ্যান উৎপাদন ইউনিটের বিক্রয় কার্যক্রম পরিচালনা, বাজার সম্প্রসারণ এবং দেশব্যাপী ডিলার ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শক্তিশালী করার জন্য অভিজ্ঞ বিক্রয় পেশাজীবী খুঁজছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
| বিষয় | বিবরণ |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | Zaman Manufacturing Company Limited |
| পদের নাম | Head of Sales – Fan Unit |
| পদসংখ্যা | বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই |
| কর্মস্থল | মতিঝিল, ঢাকা |
| চাকরির ধরন | ফুল টাইম |
| শিক্ষাগত যোগ্যতা | বিবিএ/স্নাতক |
| বেতন | উল্লেখ নেই |
| নারী-পুরুষ | উভয়েই আবেদন করতে পারবেন |
| আবেদনের শেষ তারিখ | ২২ ডিসেম্বর ২০২৬ |
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মার্কেটিং, ফিন্যান্স অথবা ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে বিবিএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।প্রার্থীর ফ্যান, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স অথবা কনজ্যুমার ডিউরেবলস খাতে বিক্রয় ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। দেশব্যাপী বিক্রয় কার্যক্রম পরিচালনা এবং নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।এ ছাড়া নেতৃত্ব, দল পরিচালনা, আলোচনা ও কৌশলগত পরিকল্পনায় দক্ষতা থাকতে হবে। ডিলার ব্যবস্থাপনা, পণ্য বিতরণব্যবস্থা এবং বাজার সম্প্রসারণ সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন। দেশের বিভিন্ন স্থানে নিয়মিত ভ্রমণের মানসিকতাও থাকতে হবে।
দায়িত্বসমূহ
- ফ্যান ইউনিটের বিক্রয় ও বিপণন পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়ন করা।
- পুরো বিক্রয় বিভাগের কার্যক্রম পরিচালনা ও তদারকি করা।
- মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করা।
- বিক্রয়কর্মীদের নেতৃত্ব দেওয়া এবং তাদের কাজের অগ্রগতি মূল্যায়ন করা।
- দেশের বিভিন্ন অঞ্চলে বাজার সম্প্রসারণ ও নতুন ব্যবসার সুযোগ তৈরি করা।
- ডিলার, ডিস্ট্রিবিউটর ও রিসেলার নেটওয়ার্ক গড়ে তোলা এবং বজায় রাখা।
- বাজার পরিস্থিতি, প্রতিযোগী প্রতিষ্ঠানের কার্যক্রম ও গ্রাহকের চাহিদা পর্যবেক্ষণ করা।
- বিক্রয় পূর্বাভাস, বাজার বিশ্লেষণ ও পারফরম্যান্স প্রতিবেদন তৈরি করা।
আবেদন পদ্ধতি
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুসরণ করে BDJobs-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের লিংক :
Apply Online – Head of Sales, Zaman Manufacturing Company Limited
