টিসিবিতে ৩ জন নিয়োগ, আবেদন ৮ ডিসেম্বর পর্যন্ত

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ২০২৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে সাঁটমুদ্রাক্ষরিক-কাম কম্পিউটার অপারেটর পদে ৩ জন নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বিষয় তথ্য
প্রতিষ্ঠানের নাম ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)
পদের নাম সাঁটমুদ্রাক্ষরিক-কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা ৩টি
বেতন স্কেল ২০,৫০০–৫৬,৮০০ টাকা
গ্রেড ১৪
চাকরির ধরন স্থায়ী
আবেদন শুরুর তারিখ ১৭ নভেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ ৮ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা
আবেদন পদ্ধতি অনলাইন

শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা

আবেদন করতে প্রার্থীকে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

এ ছাড়া সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষরে নির্ধারিত গতি থাকতে হবে। বাংলায় সাঁটলিপির গতি প্রতি মিনিটে ৪৫ শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ের গতি ২৫ শব্দ। ইংরেজিতে সাঁটলিপির গতি প্রতি মিনিটে ৭০ শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ের গতি ৩০ শব্দ হতে হবে।

সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে অন্তত দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

বয়সসীমা ও আবেদন ফি

১ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। এ পদের জন্য আবেদন ফি ও টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীদের টিসিবির টেলিটক নিয়োগ ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন জমা দেওয়ার পর নির্ধারিত নিয়মে টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।

আবেদন লিংক: https://tcb.teletalk.com.bd/tcb_2026/

আবেদন করার আগে প্রার্থীদের মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সব শর্ত ও নির্দেশনা ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *