র‍্যানকন মোটরসে বিক্রয়কর্মী নিয়োগ

দেশের স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান র‍্যানকন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান RANCON Motors Ltd.-এ Sales Executive এবং Senior Sales Executive পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে Mercedes-Benz গাড়ির বিক্রয় ও বিক্রয়-পরবর্তী সেবা কার্যক্রম পরিচালনা করে।বিক্রয় খাতে অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। আগ্রহীদের ই-মেইলের মাধ্যমে জীবনবৃত্তান্ত পাঠাতে হবে।

বিষয় বিস্তারিত
প্রতিষ্ঠানের নাম RANCON Motors Ltd.
পদের নাম Sales Executive / Senior Sales Executive
পদসংখ্যা উল্লেখ নেই
চাকরির ধরন পূর্ণকালীন
কর্মস্থল ঢাকা
শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি
অভিজ্ঞতা ১–৩ বছর
প্রার্থী নারী ও পুরুষ
বেতন বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই
আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৬

পদের দায়িত্ব

নির্বাচিত প্রার্থীদের র‍্যানকন মোটরসের বিক্রয় দলের সঙ্গে কাজ করতে হবে। Mercedes-Benz গাড়ির বিক্রয় কার্যক্রমে অংশগ্রহণ এবং সম্ভাব্য ক্রেতাদের কাছে প্রতিষ্ঠানের গাড়ি ও সংশ্লিষ্ট সেবা উপস্থাপন করতে হবে।

যোগ্যতা ও অভিজ্ঞতা

  • স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  • বিক্রয় বিভাগে ১ থেকে ৩ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
  • বিক্রয় পেশায় আগ্রহী, উদ্যমী ও লক্ষ্যভিত্তিক কাজ করতে সক্ষম হতে হবে।
  • নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV) ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

ই-মেইল: career@ranconmotors.com.bd

ই-মেইলের Subject: Sales Executive অথবা Senior Sales Executive (যে পদের জন্য আবেদন করবেন)

আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬।

আবেদন করার আগে জীবনবৃত্তান্তে নিজের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা ও যোগাযোগের তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *