ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার (স্পিকার) পদে একজন অভিজ্ঞ কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ৩০ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি |
| চাকরির ধরন | বেসরকারি চাকরি |
| পদের নাম | ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার (স্পিকার) |
| পদসংখ্যা | ১টি |
| প্রকাশের তারিখ | ১৪ নভেম্বর ২০২৬ |
| আবেদন শুরু | ১৪ নভেম্বর ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ৩০ নভেম্বর ২০২৬ |
| চাকরির ধরন | ফুলটাইম |
| কর্মস্থল | ঢাকা |
| কর্মক্ষেত্র | অফিসভিত্তিক |
| প্রার্থীর ধরন | নারী ও পুরুষ |
| বয়সসীমা | ২৮–৪০ বছর |
| বেতন | আলোচনা সাপেক্ষে |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আগ্রহী প্রার্থীদের বিবিএ অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি স্পিকার, অডিও সিস্টেম ও সাউন্ড প্রযুক্তি সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন।বিশেষ করে ব্লুটুথ স্পিকার, মাল্টিমিডিয়া স্পিকার, সাউন্ডবার, পোর্টেবল স্পিকার এবং হোম থিয়েটার সিস্টেম সম্পর্কে জ্ঞান থাকতে হবে।এ পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট কাজে ৫ থেকে ৮ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্ত ব্যক্তির বেতন আলোচনা করে নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, প্রফিট শেয়ার, বছরে দুটি উৎসব বোনাস এবং বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা থাকবে।
আবেদনের নিয়ম
যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত শর্তাবলি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬।
আবেদন লিংক: https://bdjobs.com/h/details/1556127?ln=1
প্রতিষ্ঠানের ওয়েবসাইট: https://www.waltonhil.com
