বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে প্রধান নির্বাহী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২০ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
| বিষয় | তথ্য |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র |
| পদের নাম | প্রধান নির্বাহী (Chief Executive) |
| পদসংখ্যা | ১টি |
| চাকরির ধরন | চুক্তিভিত্তিক |
| কর্মস্থল | মিরপুর, ঢাকা |
| বেতন | আলোচনা সাপেক্ষে |
| আবেদনের শেষ তারিখ | ২০ নভেম্বর ২০২৬ |
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা ও বয়সসীমা
প্রার্থীদের নিচের যেকোনো একটি অভিজ্ঞতা থাকতে হবে:
- সরকারি, স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে পঞ্চম গ্রেড বা তার ঊর্ধ্বতন পর্যায়ের চাকরির অভিজ্ঞতা।
- প্রতিষ্ঠিত জাতীয় বা আন্তর্জাতিক এনজিও, আর্থিক প্রতিষ্ঠান কিংবা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে নির্বাহী পরিচালক, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক বা সমমানের পদে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা।
২০২৬ সালের ১ জুলাই তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৫৫ বছর হতে হবে। অধিকতর যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ দুই বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন ও চাকরির মেয়াদ
বেতন ও ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। প্রাথমিকভাবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। সন্তোষজনক কর্মদক্ষতার ভিত্তিতে এক বছর পর চাকরি স্থায়ী করার সুযোগ রয়েছে। স্থায়ী হলে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। পাশাপাশি দুজন পরিচয়দানকারী ব্যক্তির নাম, ঠিকানা ও যোগাযোগের নম্বর উল্লেখ করতে হবে।
আবেদনপত্র ডাকযোগে, কুরিয়ার সার্ভিসে, সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে পাঠানো যাবে।
আবেদনের ঠিকানা:
সভাপতি, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, আই/১-গ, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।
ই-মেইল: chair@proshikabd.com
আবেদনের শেষ তারিখ: ২০ নভেম্বর ২০২৬।
বিশেষ নির্দেশনা
প্রতিষ্ঠানটির আগের প্রধান নির্বাহী নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। আগের বিজ্ঞপ্তির ভিত্তিতে যারা আবেদন করেছিলেন, তাঁদেরও নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী পুনরায় আবেদন করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
