বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়টির ২৪টি পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের নাগরিকরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন। পদভেদে বেতন স্কেল ৮ হাজার ২৫০ টাকা থেকে ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত।
| ক্রম | পদের নাম | বেতন স্কেল |
|---|---|---|
| ১ | ড্রাফটসম্যান কাম-ক্যাড অপারেটর | ১২,৫০০–৩০,২৩০ টাকা |
| ২ | মেডিক্যাল টেকনোলজিস্ট (রেডিওলজি) | ১২,৫০০–৩০,২৩০ টাকা |
| ৩ | প্রধান সহকারী | ১২,৫০০–৩০,২৩০ টাকা |
| ৪ | লাইব্রেরি সহকারী কাম-ডকুমেন্টেশন সহকারী | ১২,৫০০–৩০,২৩০ টাকা |
| ৫ | রিপ্রোগ্রাফিক অপারেটর | ১২,৫০০–৩০,২৩০ টাকা |
| ৬ | ক্রাফট ইন্সট্রাক্টর | ১২,৫০০–৩০,২৩০ টাকা |
| ৭ | অপারেটর মেকানিক | ১২,৫০০–৩০,২৩০ টাকা |
| ৮ | টেকনিশিয়ান গ্রেড-২ | ১২,৫০০–৩০,২৩০ টাকা |
| ৯ | নার্সিং অ্যাসিস্ট্যান্ট | ১২,৫০০–৩০,২৩০ টাকা |
| ১০ | এলডিএ কাম-কম্পিউটার অপারেটর | ১২,৫০০–৩০,২৩০ টাকা |
| ১১ | হিসাব সহকারী | ১২,৫০০–৩০,২৩০ টাকা |
| ১২ | সুপারভাইজার | ১২,৫০০–৩০,২৩০ টাকা |
| ১৩ | ল্যাব অ্যাটেনডেন্ট | ৮,২৫০–২০,০১০ টাকা |
| ১৪ | সহকারী ইলেকট্রিশিয়ান | ৮,২৫০–২০,০১০ টাকা |
| ১৫ | রাজমিস্ত্রি | ৮,২৫০–২০,০১০ টাকা |
| ১৬ | লাইব্রেরি অ্যাটেনডেন্ট | ৮,২৫০–২০,০১০ টাকা |
| ১৭ | সহকারী রাজমিস্ত্রী | ৮,২৫০–২০,০১০ টাকা |
| ১৮ | এমএলএসএস | ৮,২৫০–২০,০১০ টাকা |
| ১৯ | অ্যাটেনডেন্ট | ৮,২৫০–২০,০১০ টাকা |
| ২০ | সিকিউরিটি গার্ড | ৮,২৫০–২০,০১০ টাকা |
| ২১ | বেলম্যান | ৮,২৫০–২০,০১০ টাকা |
| ২২ | ভেহিক্যাল হেলপার | ৮,২৫০–২০,০১০ টাকা |
| ২৩ | মালী | ৮,২৫০–২০,০১০ টাকা |
| ২৪ | পরিচ্ছন্নতাকর্মী | ৮,২৫০–২০,০১০ টাকা |
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীদের বুয়েটের নিয়োগসংক্রান্ত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার শেষ সময় ১১ নভেম্বর ২০২৬।
চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে অনাপত্তিপত্র (NOC) অনলাইনে আবেদনের সময় জমা দিতে হবে। কিছু পদে নির্দিষ্ট অফিস বা বিভাগ অনুযায়ী আবেদন করার নির্দেশনাও রয়েছে।
আবেদন ফি
১ থেকে ৩ নম্বর পদের জন্য আবেদন ফি ৩০০ টাকা, ৪ থেকে ১২ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ১৩ থেকে ২৪ নম্বর পদের জন্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে নির্ধারিত পদ্ধতিতে ফি পরিশোধ করতে হবে।
আবেদনের বিস্তারিত যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, ফি প্রদান ও অন্যান্য শর্ত জানতে বুয়েটের নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে আবেদন করতে হবে।
তথ্যসূত্র: বুয়েটের নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি।
