নগদে Territory Officer ও Territory Manager পদে নিয়োগ, আবেদন ১১ অক্টোবর পর্যন্ত

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান নগদ লিমিটেডে Territory Officer ও Territory Manager – Regional Sales পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় কাজ করতে আগ্রহী অভিজ্ঞ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।

বিষয় তথ্য
প্রতিষ্ঠানের নাম নগদ লিমিটেড
পদের নাম Territory Officer / Territory Manager – Regional Sales
বিভাগ Commercial
পদসংখ্যা ১০
চাকরির ধরন ফুল-টাইম
কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থান
শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক/সমমান
অভিজ্ঞতা কমপক্ষে ২ বছর
বয়স ২০–৩৮ বছর
বেতন আলোচনা সাপেক্ষে
প্রার্থী নারী ও পুরুষ উভয়েই
আবেদনের শেষ সময় ১১ অক্টোবর ২০২৬

প্রার্থীর যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।ব্যাংক, টেলিযোগাযোগ, FMCG বা FinTech প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতাকে প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করা হবে।

যেসব দক্ষতা প্রয়োজন

প্রার্থীর Sales & Marketing, Area Sales, Channel Sales, Retail Sales, Distribution Management, Field Operation, Merchant Acquisition, Trade Marketing এবং Strategic Sales Planning বিষয়ে দক্ষতা থাকা প্রয়োজন।এ ছাড়া যোগাযোগ, উপস্থাপনা, নেতৃত্ব, আলোচনা ও নেটওয়ার্কিংয়ের দক্ষতাও গুরুত্বপূর্ণ।

দায়িত্ব

নিয়োগপ্রাপ্তদের নির্ধারিত এলাকায় বিক্রয় ও লেনদেনের লক্ষ্যমাত্রা অর্জন, ডিস্ট্রিবিউশন কাভারেজ বাড়ানো এবং চ্যানেল পার্টনারদের সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখার দায়িত্ব পালন করতে হবে।এ ছাড়া বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ, বিক্রয় টিমের কার্যক্রম তদারকি, ডিস্ট্রিবিউটরদের কর্মীদের প্রশিক্ষণ এবং নতুন ব্যবসার সুযোগ খোঁজার কাজও করতে হবে।

প্রয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল, এমনকি প্রত্যন্ত এলাকাতেও কাজ করার মানসিকতা থাকতে হবে।

বেতন ও সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। নিয়োগের পর মোবাইল বিল, দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড এবং স্বাস্থ্য/মেডিকেল ইনস্যুরেন্সসহ বিভিন্ন সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।

আবেদন

আগ্রহী প্রার্থীদের ১১ অক্টোবর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

তথ্যসূত্র: নগদ লিমিটেডের অফিসিয়াল ক্যারিয়ার/নিয়োগ পেজ, Bdjobs.com.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *