ঢাকা কর অঞ্চল-১ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন পদে মোট ৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলো ১৩তম থেকে ২০তম গ্রেডের মধ্যে রয়েছে।আগ্রহী প্রার্থীদের নির্ধারিত যোগ্যতা পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। একজন প্রার্থী একই সঙ্গে একাধিক পদে আবেদন করতে পারবেন না।
| পদের নাম | পদসংখ্যা | গ্রেড | বেতন স্কেল |
|---|---|---|---|
| কম্পিউটার অপারেটর | ১ | ১৩ | ২৪,০০০–৫৮,০০০ টাকা |
| সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর | ৪ | ১৩ | ২৪,০০০–৫৮,০০০ টাকা |
| উচ্চমান সহকারী | ৮ | ১৪ | ২৩,৫০০–৫৬,৮০০ টাকা |
| সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর | ১০ | ১৪ | ২৩,৫০০–৫৬,৮০০ টাকা |
| অফিস সহকারী কাম অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক | ৬ | ১৬ | ২১,৯০০–৫২,৯০০ টাকা |
| গাড়িচালক | ১ | ১৬ | ২১,৯০০–৫২,৯০০ টাকা |
| অফিস সহায়ক | ৪ | ২০ | ২০,০০০–৪৮,৪০০ টাকা |
আবেদনের গুরুত্বপূর্ণ তথ্য
প্রতিষ্ঠান: ঢাকা কর অঞ্চল-১
মোট পদ: ৩৪টি
গ্রেড: ১৩–২০
আবেদন শুরু: ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ১৪ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদন ফি: ১–৬ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের ঢাকা কর অঞ্চল-১-এর নিয়োগের জন্য নির্ধারিত Teletalk ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।আবেদনের আগে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য শর্ত ভালোভাবে দেখে নেওয়া উচিত।
