আজই আবেদনের শেষ তারিখ, ৫ হাজার ডাটা এন্ট্রি অপারেটর নেবে ই-জোন

দেশের ৫৩টি জেলায় প্রায় ৫ হাজার ডাটা এন্ট্রি অপারেটর নেওয়ার উদ্যোগ নিয়েছে ই-জোন এইচআরএম লিমিটেড। আউটসোর্সিং চুক্তির আওতায় প্রস্তাবিত একটি প্রকল্পের জন্য এই জনবল তৈরি করা হবে। আগ্রহী প্রার্থীদের জন্য আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ আবেদন বা রেজিস্ট্রেশনের শেষ দিন

বিষয় বিস্তারিত
প্রতিষ্ঠান ই-জোন এইচআরএম লিমিটেড
পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা প্রায় ৫,০০০
শিক্ষাগত যোগ্যতা এইচএসসি/সমমান
কর্মস্থল ইউনিয়ন ও উপজেলা পর্যায়
কর্ম এলাকা ৫৩টি জেলা
প্রকল্পের মেয়াদ ১৮ মাস
বেতন ২৫,০০০–৪০,০০০ টাকা (শর্ত প্রযোজ্য)
নিয়োগের ধরন চুক্তিভিত্তিক
আবেদনের শেষ দিন আজ, ২০ সেপ্টেম্বর ২০২৬

কোথায় কাজ করতে হবে

নিয়োগ কার্যক্রমের আওতায় দেশের ৫৩টি জেলার ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কাজের সুযোগ থাকবে। প্রথম পর্যায়ে ২১টি এবং পরবর্তী পর্যায়ে আরও ৩২টি জেলার জন্য প্রার্থী বাছাই করা হবে।

যোগ্যতা

এ পদে আবেদন করতে এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। নিয়োগটি বাংলাদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত এবং যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কাজের ধরন

নির্বাচিত ডাটা এন্ট্রি অপারেটরদের অনলাইন সিস্টেমে বিভিন্ন তথ্য যাচাই, সংশোধন ও এন্ট্রি করতে হবে। ডাটা ইনপুটের আগে তথ্যের যথার্থতা যাচাই এবং এন্ট্রির পর তথ্যের পূর্ণতা ও নির্ভুলতা নিশ্চিত করাও কাজের অংশ।

বেতন ও প্রকল্পের মেয়াদ

পদের জন্য ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত বেতন-ভাতার কথা উল্লেখ করা হয়েছে, যেখানে শর্ত প্রযোজ্য। কাজটি ১৮ মাসের চুক্তির আওতায় হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে নির্ধারিত ফরমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় প্রয়োজনীয় তথ্য পূরণের পাশাপাশি হালনাগাদ সিভি জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: আজ ২০ সেপ্টেম্বর ২০২৬।

প্রাথমিক বাছাইয়ের পর নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত কেন্দ্রে নিজস্ব ল্যাপটপের মাধ্যমে ডাটা এন্ট্রি ও টাইপিং দক্ষতা যাচাই পরীক্ষায় অংশ নিতে হতে পারে। পরীক্ষার সময় ও স্থান পরবর্তী সময়ে জানানো হবে।

তথ্যসূত্র: ই-জোন এইচআরএম লিমিটেডের নিয়োগ/রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি ।

রেজিস্ট্রেশন লিংক:https://form.ezjobs.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *