এসিআইতে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেবে। তথ্যপ্রযুক্তি খাতে অভিজ্ঞ প্রার্থীদের জন্য এটি একটি ভালো ক্যারিয়ার সুযোগ হতে পারে।

এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে। পাশাপাশি Laravel Framework ব্যবহার করে PHP Development–এ বাস্তব কাজের অভিজ্ঞতা এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট বিষয়ে শক্ত দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ থেকে ১০ বছরের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত এসিআই কার্যালয়ে। চাকরিটি সম্পূর্ণ ফুলটাইম এবং অফিসভিত্তিক। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়সসীমা ২৮ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে।

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা ও কর্পোরেট বেনিফিট পাবেন।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৯ মে থেকে এবং চলবে আগামী ১৮ জুন পর্যন্ত। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে এসিআইয়ের অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইট ভিজিট করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *